কলমের কালি শহীদের রক্তের থেকেও বেশি দামি-হজরত মুহাম্মদ(স:) এর এই বাণী কে আদর্শ করে
শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান আকড়া হাই মাদ্রাসায় আজ পালিত হলো মিলাদুন্নবী অনুষ্ঠান।
দ্বাদশ শ্রেণীর ছাত্র রাকিব গাজীর কেরাতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।।নবীজির জীবনের আদর্শ,বিভিন্ন দিক ও বিভাগ গুলি সুন্দর ভাবে উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি তথা প্রধান শিক্ষক জনাব মোফাজ্জাল আহমেদ।
তিনি ইসলামের উদারতা ও শান্তির বার্তা সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবহিত করেন।
ছাত্র জীবনে শৃঙ্খলার গুরুত্ব এবং ইসলাম শৃখলাবদ্ধ জীবনের কি রূপরেখা দিয়েছে সে বিষয়ে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন।
পরিচালক মন্ডলীর সম্পাদক সাবির আলী মোল্লা "ইসলামে শিক্ষার গুরুত্ব "এর উপর আলোকপাত করেন।
"ইকরা-পড়"-কোরআনের এই কালজয়ী আহ্বান ই ছিল আজকের অনুষ্ঠানের মূল বিষয়।
নজরুলের লেখা নাত নিয়ে সুন্দর একটা গীতি আলেখ্য উপস্থাপন করেন মাদ্রাসার শিক্ষক সামসুর রহমান,শিক্ষিকা অর্পিতা দে ও সুচরিতা মাহাতো।
স্কুলের ছাত্রছাত্রীরা গজল,অনুবাদ সহ তেলাওয়াত ও উর্দু নাত পরিবেশন করে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলতাফ সাহেব।।তিনি তাঁর বক্তব্যে বলেন-নবী ভোটের মাধ্যমে নির্বাচিত হননা,নির্বাচিত হয়েছেন স্বয়ং আল্লাহ এর দ্বারা।
তাই তার চরিত্র সর্বোত্তম আদর্শ।।তিনি কখনো কাউকে দুঃখ দেননি,কষ্ট দেননি,ক্ষমাশীলতার উৎকৃষ্ট উদাহরণ নবীর জীবনী।
ক্ষমতা থাকা সত্ত্বেও মক্কা বিজয়ের পর তাঁর উপর অত্যাচারকারী সকল কে তিনি ক্ষমা করে দিয়েছেন।
সমগ্র অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছেন স্কুলের শিক্ষক সাবির হোসেন,আসিফ হোসেন ও ইকবাল আহমেদ ।



