ভূতের আতঙ্কে গোটা গ্রাম, কালিয়াগঞ্জ।




নিজস্ব প্রতিবেদক,,


 ভূতের আতঙ্কে গোটা গ্রাম,একে একে ৭ জনের শরীরে অপদেবতা প্রবেশ করেছে। এরপর কে? সেই নিয়ে আতঙ্কে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মরুয়াডাঙ্গি গ্রামের বাসিন্দারা।




পুলিশ থেকে স্বাস্থ্য দপ্তর সচেষ্ট হলেও ভূতের আতঙ্ক কাটানো যায়নি।পুলিশের কড়া পদক্ষেপে নতুন করে ভূতের উপদ্রপ না হলেও গ্রামবাসীদের চিন্তা মেটানো যায়নি।

এই পরিস্থিতিতে ভূত ভাগাতে বিঙ্গান মঞ্জকে গ্রামে নিয়ে গিয়ে সচেতনতা শিবির করার উদ্যোগ নিয়েছে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন।




বিঙ্গান মঞ্চের কর্ম কর্তারা ইতিমধ্যেই এব্যপারে খোজখবর নিয়ে সচেতনতা প্রস্তুতি শুরু করেছে। 

এই ভূত কান্ডে গ্রামের এক গুনিনের দিকে অভিযোগ আঙ্গুল গ্রাম বাসিদের। সেই গুনিন পরিবার সহ গা ঢাকা দিয়েছে এই ঘটনার জেরে কালিয়াগঞ্জ ব্লকের ৮ নন্বর মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের মিশন সংলগ্ন এলাকার মরুয়াডাঙ্গি গ্রাম।এই এলাকায় আদিবাসীদের সাথে আছে রাজবংশি পাড়া।




ভূতের হানা হয়েছে রাজবংশি পাড়ায়।অপদেবতা শরীরে প্রবেশ প্রবেশ করায় ঘটনায় একে একে গ্রামের অনেকে অদ্ভুত আচারন করছে খবর পেয়ে প্রথমে যায় পুলিশ। সমস্ত কিছু দেখে পুলিশ আস্বাভাবিক আচারন করা কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনার উদ্যোগ নেয়। 

রাতে পুলিশের এই প্রচেষ্টায় বাধার হয় ভূতেরা।মানব শরীরে প্রবেশ করা এই ভূতেরা কালিয়াগঞ্জ থানার পুলিশকে হুমকি দেয় নিদিষ্ট এক ওঝা তথা গুনিনের বদলে এদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে ফল ভালো হবেনা। 



পুলিশ অবশ্য এই সব পাত্তা না দিয়ে গতকাল রাত ও আজ সকালে মোট ৭ জনক্র চিকিৎসার জন্য আনে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।কিন্তু দুপুরে এই ৭ জনকে জোর করে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যায় তাদের পরিবারের লোকেরা।

 আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে পুলিশ প্রশসন নতুন করে পদক্ষেপ না নিয়ে প্রশাসনের সহযোগীতায় এদের ভূত আতঙ্ক মেটাতে সচেতনতার উপরে জোর দিচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...