দুই দেশের মধ্যে আন্তর্জাতিক আবহে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্ট ।




নিজস্ব প্রতিবেদক,। 

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।



 রবিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মিলনপল্লী আদিবাসী স্পোর্টিং ক্লাব ময়দানে মিলনপল্লী ইলেভেন স্টার আয়োজিত ষোলো দলীয় সুপ্রকাশ মোহন্ত স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি ও সোম মার্ডি স্মৃতি রানার্স আপ কাপ নক আউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশ নেয় নেপালের ঝাঁপা দলের সঙ্গে মালদহ জেলার গাজল সাঁওতাল বয়েজ।




 খেলার প্রথম পর্বে দুই দুই গোলে অমীমাংসিত থাকে ম্যাচ।এরপর ট্রাইবেকারে ঝাঁপা নেপাল চার তিনে জয়ের শিরোপা ছিনিয়ে নেয়। 

ইলেভেন স্টারের পক্ষে সম্পাদক অঞ্জন চক্রবর্তী জানান,এই টুর্নামেন্টে ষোলটি দল অংশ গ্রহন করে।উদ্বোধনী খেলা শুরু হয় এগারো আগষ্ট। চ্যাম্পিয়ন দলকে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স কে নগদ তিরিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।




এদিন উদ্বোধনী মুহূর্তে উপস্থিত ছিলেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার,ইসলামপুর মার্চেন্ট এসোসিয়েশনের মুখপাত্র দামোদর আগরওয়াল আয়োজক সংস্থার সভাপতি নীল কমল দাস,পাশে আছি মহিলা ফুটবল একাডেমির কর্ণধার স্বরূপানন্দ বৈদ্য প্রমুখ।
ম্যান অফ দি ম্যাচ হন রাজু বাস্কে।বেস্ট গোলকিপার হন আকাশ দাস।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...