রাজ্যের সেরা স্কুল হিসেবে পুরস্কৃত হওয়ার পর আজ ইসলামপুর হাই স্কুল একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রদের সামনে পুরস্কারটি তুলে ধরা হলো। এতে খুশি ছাত্ররা।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সমস্ত শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরা।
সেরা স্কুলের সন্মান পেয়ে আজ স্কুলে আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলেই।
উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুল রাজ্যের সেরা স্কুল হিসেবে পুরস্কৃত হয়ে ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত থেকে ট্রফি, ১ লক্ষ টাকার চেক ও স্মারক হিসেবে একটি চারাগাছ নিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ ।
জেলায় ফিরে আজ স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করে ইসলামপুর হাইস্কুল কর্তৃপক্ষ। ট্রফি, মানপত্র পেয়ে খুবই খুশী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
বিদ্যালয়ের বিজয় উৎসব পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি এবং ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। এই দুই অতিথি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক হওয়ায় স্কুলের এই সন্মানে নিজেদের গর্বিত বোধ করছেন।
তাদের বক্তব্য কিভাবে ইসলামপুর হাইস্কুলের আরও উন্নতি সাধন করা যায় তার সচেষ্ট থাকবেন তাঁরা। তাঁরা এও জানান তাদের দায়িত্ব ও কর্তব্য আরও বাড়ল।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক সেলিমুদ্দিন আহমেদ বলেন স্কুলের এই সন্মানে তারা খুবই আনন্দিত। এই খুশীর কারনে আগামীতে বিদ্যালয়ে একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।





