স্বাস্থ্য সচেতনতা অভিযান,,

‘ 



জাকির হোসেন ,,সরবেড়িয়া ,, 

এবি বঙ্গ নিউজ,, 

 মাধবপুর প্রহ্লাদ স্মৃতি বিদ্যাপীঠ’ এর উদ্যোগে (১৩/০৯/১৯) অর্থাৎ শুক্রবার হয়ে গেল ‘স্বাস্থ্য সচেতনতা অভিযান’ । 

এই অনুষ্ঠানটিতে মূল ভূমিকায় ছিলেন শিক্ষিকা প্রীতি সাহা, শিক্ষিকা সোমা বারিক , শিক্ষিকা চন্দ্রা চক্রবর্তী , স্বর্ণ পদক প্রাপ্ত শিক্ষিকা কনিকা বন্দ্যোপাধ্যায় এবং চিত্রশিল্পী শিক্ষক হরপ্রসাদ চ্যাটার্জী। 

আমডাঙা থানার অন্তর্গত এই স্কুলটি বেশ পুরানো এবং নামিদামি শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে পরিচিত । 

এই স্কুলের বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ছেলেমেয়েদের শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক ও শিক্ষক - শিক্ষিকাদের প্রতি অপরিসীম ভালো বাসা।  



অপরপক্ষে শিক্ষক-শিক্ষিকাদের ছাত্র-ছাত্রীদের প্রতি ভালোবাসা অসীম । 

সমৃদ্ধশালী করার জন্য অনুষ্ঠানটিতে যোগদান করেন বেড়াবেড়িয়া পঞ্চায়েত সদস্যগণ ।

 সকলের একটাই বার্তা স্বাস্থ্যই সম্পদ। এই স্কুলের শিক্ষিকা সোমা বারিক বলেন - সমাজকল্যাণটা যাতে আমাদের লক্ষ্য হয়।

 সমাজকল্যাণ বলতে সকলের জন্য শিক্ষা ,স্বাস্থ্য ও সুস্থ জীবিকা করা । 

মানুষ মানুষের কল্যাণবোধ যাতে জাগ্রত হয় । 

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ‘আত্মীয় সমাজের’ সচিব বাবলু সরকার ও । 

শিক্ষক বাবলু সরকার এর মুখ থেকে শোনা যায় স্বাস্থ্য সচেতনতা অভিযানের সাথে সাথেই সচিব বাবলু সরকারের আনন্দের খবর চলে আসলো। 

হঠাৎই আনন্দের খবর ? কী সে আনন্দর খবর? পরে শোনা গেলো উনি বি .এড. পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করেছেন ।

 আমরা সচিব বাবলু সরকারকে দেখতে পাই তিনি এই প্রান্ত থেকে সেই প্রান্ত সকল মানুষের মঙ্গলের জন্য ছুটছেন । 

ওনার কাছে কেউ কিছু চাইলে উনি খালি হাতে কাউকে ফেরান না । 

শিক্ষক বাবলু সরকার এর মুখ থেকে শোনা যায় উনার বি.এড. এর ভালো রেজাল্ট করার পিছনে সহযোগিতায় ছিলেন - মাধবপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ডঃ সুবীর কুমার ঘোষ, ছিলেন বারাসাত স্টেট ইউনিভার্সিটির বর্তমানে ভাইস-চ্যান্সেলর ডক্টর বাসব চৌধুরী ,ছিলেন এন.সি. ই .আর.টি ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত অধ্যাপক প্রাণতোষ ব্যানার্জি এবং উত্তর 24 পরগনার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি নারায়ন গোস্বামী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...