চিকিৎসার গাফিলতির অভিযোগ,




নিজস্ব প্রতিবেদক,, 

দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে। আহত ওই চিকিৎসকের নাম নুর আলম আনসারি।

 চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠল রোগীর পরিবারের লোকজনের বিরুদ্ধে।

 এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে। 

ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ৷ 




 হাসপাতালসূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার মাটিকুন্ডা গ্রাম পঞ্চায়েতের ধুলাবাড়ি গ্রামের বাসিন্দা লিলি খাতুন গত বুধবার পেটের ব্যাথা নিয়ে ইসলামপুর হাসপাতালে ভর্তি হয়েছিল। 

এদিন ইসলামপুর মহকুমা হাসপাতালে বেলা ১১ টার সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূর আলম আনসারি রাউন্ডে আসেন। 

লিলি খাতুন নামে এক রোগীকে দেখার পর তার পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলতে শুরু করেন তিনি।


 আচমকাই ওই রোগীনীর স্বামী জাহাঙ্গীর ও তার সঙ্গী সাথীরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে গালিগালাজ ও মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। 

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। নিগৃহীত চিকিৎসক নূর আলম আনসারি বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন।




 চিকিৎসককে নিগ্রহ করার প্রতিবাদে সরব হন ইসলামপুর মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।চিকিৎসকের মারধোরের ঘটনায় লিলি খাতুনের স্বামী জাহাঙ্গীর ও লিলি খাতুনের শ্বশুরকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ।

 গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। আহত চিকিৎসক নূর আলম আনসারি চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...