পশ্চিম মেদিনীপুর ডেবরা রঘুনাথপুর,
,, নিজস্ব প্রতিবেদক,
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা ও ব্লকের বালিচক রঘুনাথপুর ক্রাইশ দ্যা কিং মিশন চার্চ এ সপ্তাহ ব্যাপী ক্রিশ্চান ধর্মের প্রভু যীশু খ্রিস্ট ও মা মেরীর অলৌকিক ঘটনা নিয়ে ধর্ম চর্চা, বাইবেল পাঠ, আলোচনা, ধর্মীয় অনুভূতিতে নাচ গান মিছিল পথপরিক্রমা অন্ন্য ভোজন করা হয়।
রঘুনাথপুর, বালিচক,লকগেট এলাকায় সুদৃশ্য ব্যান্ড দল সহ শিক্ষা সচেতনতা মূলক কার্ট আউট নিয়ে পথপরিক্রমা করা হয়। খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মানুষজন ফাদার, সিস্টার, ভক্ত শিষ্য বিশিষ্ট জন এলাকাবাসী পথপরিক্রমা অন্ন্য ভোজন ও ধর্ম চর্চা সহ ধর্মীয় অনুভূতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কয়েক শতাব্দী আগে এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবক পথ দিয়ে যাওয়ার সময় এক গাছের গোড়ায় এক তীব্র জ্যোতি দেখতে পান,পরক্ষণেই এক মহিলার কন্ঠ ওবাছা আমায় একটু দুধ দেবে কোলের এই শিশুটিকে খাওয়াবো,,,
হতচকিত হয়ে ঐ বিশেষ চাহিদা সম্পন্ন যুবক তার কাছে থাকা দুধ দিলেন, অলৌকিক ক্ষমতা সম্পন্ন ঐ মহিলা মামেরী তাকে সক্ষম স্বাভাবিক করে দিলেন এই ঘটনা প্রচার হতেই বহু মানুষ ঐ স্থানে তাদের সমস্যা নিয়ে আসতে লাগলো এই অলৌকিক ঘটনার পর থেকে চার্চ করে অনেকেই খ্রিষ্টান ধর্মের প্রভু যীশু খ্রিস্ট ও মামেরীর আরাধোনা করে উপকৃত হতে থাকলেন বলে জানা যায় ধর্মীয় গ্রন্থে।



