এবি বঙ্গ নিউজ ডেস্ক:
সাংসদ অর্জুন সিংয়ের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে সোমবার রাজ্য বিজেপির ডাকে বারাকপুর শিল্পাঞ্চলে ১২ঘণ্টার বনধ চলছে। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত গোটা বারাকপুর এলাকা অবরোধের ডাক দিয়েছে বিজেপি। এর মিশ্র প্রভাব পড়েছে এলাকায়। শিল্পাঞ্চলের বহু কলকারখানা বন্ধ, সকাল থেকে দোকানপাটও বিশেষ খোলেনি।বনধ সফল করতে সকালেই পথে নেমেছেন বিজেপি কর্মীরা।
