মালদহ ,২৫ সেপ্টেম্বর ঃ
মালদহ জেলার বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয় নি। মালদহ জেলার কালিয়াচক ৩ নং ব্লক,মানিকচক ব্ল এবং রতুয়া ১ নং ব্লকের প্রায় কয়েক লক্ষ মানুষ জল বন্দী।
গঙ্গা,ফুলহর,মহানন্দার জল ক্রমশ বেড়ে চলেছে। রতুয়া ১ নং ব্লকের মহানন্দাটোলা এবং বিলাইমারি গ্রামপঞ্চায়েতে প্রায় ১ লক্ষ মানুষ জলবন্দী। সবথেকে খারাপ অবস্থা মানিকচক ব্লকের এখানে রামনগর,ডোমহাট,নারায়ন পুরে ত্রাণ সামগ্রী পৌঁছায় নি।
বিশেষ করে ত্রিপল না পেয়ে মানুষেরা ক্ষুব্ধ। এমন কি যে স্কুল গুলিতে গ্রামবাসীরা প্রথমে আশ্য় নিয়েছিলেন সেখানেও বন্যার জল ঢুকে পরেছে।বেশকিছু আইসিডিএস কেন্দ্র জলের তলায়।
রতুয়া ১নং ব্লকের মাহান্দাটোলা এবং বিলাইমারির সংযোগকারি রাস্তার ওপর দিয়ে জল বইছে।
কালিয়াচক ৩নং ব্লকের পারদেওনাপুর শোভাপুরে রাস্তার ওপর দিয়ে জল বইছে এখানেও স্কুলে গঙ্গার জল ঢুকেছে।
স্কুল বন্ধ। জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাতে মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনটি ব্লকের আধিকারিক থেকে কর্মী সবার ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন জেলা শাসক ।

