গৌড় কলেজে কন্যাশ্রী দিবস।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ,মালদা,14 অগাস্ট: 

 ষষ্ঠ কন্যাশ্রী দিবস পালিত হল গৌড় কলেজে সেমিনার হলে। 

 বুধবার কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

 ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পার্থ চক্রবর্তী, বঙ্গরত্ন প্রাপ্ত শিক্ষক ডঃ রাধা গোবিন্দ ঘোষ এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা সমেত বহু ছাত্র-ছাত্রী।




 অনুষ্ঠানে কন্যাশ্রী দের পুরস্কৃত করা হয়। পার্থ চক্রবর্তী বলেন," রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে বহু ছাত্রী উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে। আগামীতেও এই প্রকল্প সাফল্যের মুখ দেখবে বলে আশা করি।"


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...