বরযাত্রী যাওয়ার সময় দুর্ঘটনার কবলে বাস আহত ৪০




 নিজস্ব সংবাদদাতা, নদীয়া,এবি বঙ্গ নিউজ: 

বরযাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।জখম হয়েছেন অন্তত ৪০ জন৷ যাদের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক৷ তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নদীয়া জেলার পলাশিপাড়া থানা এলাকায়।খড়ের মাঠের বাসিন্দা সমীরণ রায় বিয়ে করতে যাচ্ছিলেন কালীগঞ্জ থানার চড়চাকুন্দি গ্রামে৷গাড়ির কিছুটা অংশ পুকুরের মধ্যে ডুবে যায়, বাকিটা জলের উপরেই ছিল৷ তাই খুব বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন সকলে৷ স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন৷ জখম ৪০ জনকে সঙ্গে সঙ্গে বেথুয়াডহরি হাসপাতালে পাঠানো হয়৷ প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়৷ ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের মধ্যেও ৬ জনের অবস্থা অবনতি হওয়ায় তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...