ক্যান্সার নিয়ে শিশুদের সচেতন করার জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় রবিবার।
এদিন দুপুরে মালদা শহরের বালুচর এলাকায় মহেশ্বরী ভবনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন‘ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৈয়দ শাহজাহান সিরাজ, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মন্ডল, স্বেচ্ছাসেবী সংগঠনের ডিস্ট্রিক্ট গভর্নর সঞ্জয় আগরওয়াল, সংগঠনের জেলা সভাপতি সঞ্জয় দত্ত, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি কে পি সিং, সম্পাদক সুনীল দাস সহ অন্যান্য অতিথিরা।
গ্রামীণ শিশু এবং স্কুল পড়ুয়াদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে চোখে পড়ে শিশুরা নেশায় আসক্ত হয়ে পড়েছে।
তামাক বা আঠা জাতীয় মাদকদ্রব্য সেবনে আসক্ত হয়ে পড়ে শিশুরা। সেই কারণে শিশুদের নিয়ে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কিভাবে মানুষের শরীরে ক্যান্সার আক্রান্ত হতে পারে এবং কিভাবে তা থেকে সচেতন হওয়া যায়।
সমস্ত বিষয় নিয়ে সচেতন শিবিরে আলোচনা করেন চিকিৎসক ও অন্যান্য অতিথিরা।

