এবি বঙ্গনিউজ, বাগনান।
হাওড়া জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় 3500 কন্যাশরী দের নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প ,আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ষষ্ঠ কন্যাশরী দিবস সাড়ম্বরে পালিত হল হাওড়া জেলার বাগনান1 নং বিডিও অফিস প্রাঙ্গনে।
উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক শ্রীমতি মুক্ত অর্যা,মহকুমা শাসক তুষার সিংলা,বাগনান বিধান সভা কেন্দ্রের বিধায়ক মাননীয় অরুণাভ সেন,ওসি কন্যাশরী সোমা দাস,হাওড়াজেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস ,সহ সভাধিপতি অজয় ভট্টচার্জ ,ব্লকের সভাপতি পঞ্চানন দাস,সহ সভাপতি নয়ন হালদার সহ জেলার অনেক আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান টি প্রথম থেকেই তত্ত্বাবধান করছিলেন ওই ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক মাননীয় সত্যজিৎ বিশ্বাস মহাশয়।
অনুষ্ঠানের আয়োজন ছিল চোখে পড়ার মতো।
বিডিও সত্যজিৎ বাবু বলেন হাওড়া জেলার সমস্ত বিদ্যালয়ের ছাত্রীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প ,আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত কন্যাশরী এই অনুষ্ঠান এই ব্লকে অনুষ্ঠিত করতে পারার জন্য তিনি গর্বিত।
অনুষ্ঠানের মাধ্যমে জেলার কৃতি ,বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার অধিকারী কন্যাশরী ছাত্রীদের বিশেষ সন্মান ও পুরস্কারে ভূষিত করা হয়।
আর একটি উল্লেখযোগ্য বিষয় হল অনুষ্ঠানের দিনই এই প্রথম সরকারী উদ্যোগে বিডিও অফিস চত্বরেই বাগনান 1 নাম্বার ব্লকের কন্যাশরী মেয়েদের জন্য অত্যাধুনিক সরঞ্জাম সহযোগে ক্যারাটে কোর্ট উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বিধায়ক অরুণাভ সেন মহাশয়।বিধায়ক মহাশয় বলেন আজকের বাংলার কন্যাশরীরাই আগামী দিনে নিশ্চিতভাবেই ভারতশ্রী ও বিশ্বে বাংলার মুখ উজ্জল করবে।
অনুষ্ঠানে কন্যাশরী মেয়েদের দ্বারা ক্যারাটে প্রদর্শন সকলেই নজর কাড়ে।জেলাশাসক মহোদয়া কন্যাশরী মেয়েদের নিয়ে এই ধরণের অভিনব কর্মসূচি গ্রহণ করার জন্য বিডিও সাহেবের প্রসংশা করেন এবং তিনি অনুষ্ঠানে উপস্থিত কন্যাশরী মেয়েদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে অনুপ্রাণিত করেন।
এই দিন কন্যাশরী মেয়েদের জন্য বিডিও সাহেব একটি করে গাছ,ন্যাপকিন ও টিফিন দেওয়ার ব্যবস্থা করেছিলেন ।
অনুষ্ঠানে যোগ দেওয়া বিশেষ কৃতি সম্পন্ন কন্যাশরী রা এবং সকল কন্যাশরী ছাত্রীরা এই ধরণের অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় তারা দারুন খুশি।





