বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে পিটিয়ে মারল যুবককে





নিজস্ব সংবাদদাতা, হাওড়া আমতা,
এবি বঙ্গ নিউজ:

 বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরে এক যুবককে পিটিয়ে ‌মেরে ফেলার অভিযোগ উঠলো যুবকের প্রেমিকা ও তার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জয়পুর থানা এলাকার কামারগোড় এলাকায়। মৃত যুবক গনেশ মালিক (২৭) আমতা থানার নারিট গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গনেশের নিজের একটি ট্রাক রয়েছে এবং ট্রাকটি সে নিজেই চালাতো। গনেশের সাথে পাশের গ্রামের বাসিন্দা পেশায় চাষী অর্জুন সিং এর বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই বন্ধুত্বের সুবাদে গনেশ ও অর্জুনের স্ত্রীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সেই বিষয়টি জানতে পেরে অর্জুন গনেশকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলে। যদিও তার পরেও তাদের মধ্যে সম্পর্ক বহাল ছিল। অভিযোগ অর্জুন গনেশকে নিজের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তারপরেই স্বামী ও স্ত্রী মিলে গনেশকে বেধড়ক মারধোর করে একটি ইঞ্জিনভ্যানে করে গুরুতর আহত অবস্থায় তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। গনেশের পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে যায় আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করেন।আমতা থানার পুলিশ গনেশের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতের বাবা নেপাল মালিকের অভিযোগের ভিত্তিতে অর্জুন সিং কে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রীর খোঁজেও‌ তল্লাশি চলছে। একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...