নিখোঁজ বিজেপি নেতা রহস্য মৃত্যু মৎস্যজীবীর জালে দেহ উদ্ধার।






পার্থ কুশারী ,ঢোলাহাট। 

 এবি বঙ্গনিউজ, দক্ষিণ ২৪ পরগনা।

 দু দিন নিখোঁজ থাকার পর মৎস্যজীবীদের জালে উঠল বিজেপি নেতার দেহ। দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার পশ্চিম কোয়াবেড়িয়ার বাসিন্দা বিজেপি নেতা কাদের মোল্লার হাত-পা বাঁধা মৃতদেহ আজ মৎস্যজীবির জালে ওঠে। 



দু দিন নিখোঁজ থাকার পর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজির পর কোন হদিস না পাওয়ায় ঢোলাহাট থানায় নিখোঁজ ডায়েরি করে। 




শনিবার রাত পর্যন্ত নিখোঁজ ছিলেন এই বিজেপি নেতা। আজ সকালে কাল নাগিনী নদীতে জাল ফেলার সময় স্থানীয় মৎস্যজীবীর জানে এই মৃতদেহটি ওঠে। 

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা। প্রত্যক্ষদর্শীদের দাবি উদ্ধার মৃতদেহ টির হাত এবং পা দড়ি দিয়ে বাঁধা ছিল, তার মাথায় ও ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গিয়েছে। 
তবে পুলিশ আধিকারিকরা এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি। কাদের মোল্লাকে খুন করা হয়েছে অভিযোগ তুলে বিজেপির নেতা দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলীয় কর্মীরা তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের করতে হবে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...