এবি বঙ্গনিউজ,,মালদা,২৮ জুলাই :
শনিবার গভীররাতে কালিয়াচক থানার বিভিন্ন এলাকায় হানা দিয়ে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
চলতি মাসের ২৩ তারিখ ভোর রাতে মালদা শহরের ঝলঝলিয়া এবং মালঞ্চ পল্লী এলাকায় ছিনতাই করে দুষ্কৃতীরা বলে অভিযোগ।
চেহারার বিবরণ ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ।
শনিবার গভীর রাতে তারা কালিয়াচক থানার বাখরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান, একটি কার্তুজ, ছিনতাই হওয়া সোনার গয়না এবং একটি ৪ চাকা গাড়ি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, নাসিব শেখ(২৩), আমানুতুল্লা খান(২০), জামিরুল শেখ(১৯) এই তিনজনের বাড়ি কালিয়াচক থানার বিভিন্ন এলাকায়। হাসিউর শেখ(২১)।
বাড়ি ইংরেজবাজার থানার মহদিপুর এলাকায়। ধৃতদের রবিবার মালদা জেলা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আরো কেউ রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

