আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির বৈঠক আগামী শুক্রবার,




এবি বঙ্গনিউজ,

 বিশেষ প্রতিবেদক,, 

 আগামী শুক্রবার ২৬/৭/১৯ তারিখে  পশ্চিমবঙ্গের আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির ডাকে রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত রাজ্য কমিটির বৈঠকে এ রাজ্যের সমস্ত জেলার প্রতিনিধিরা আসবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ আন এডেড মাদ্রাসা বাঁচাও কমিটির সম্পাদক আব্দুল ওহাব মোল্লা।




 তিনি আরো বলেন,উক্ত বৈঠকে আন এডেড মাদ্রাসা গুলোর  ভবিষ্যৎ কমসূচী নিয়ে আলোচনা হবে। বিশেষতঃ ২০ লক্ষ টাকার অনুদান পাওয়ার আবেদন সবাই কে করতে এবং পরবর্তীতে এডেড না হওয়া পর্যন্ত আগামী আন্দোলন জারি থাকবার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহষ করা হবে বলে জানা যায় । 

আগামী ৩১/৮/১৯ তারিখ পর্যন্ত সমস্ত মাদ্রাসায়  অনুদানের টাকা ঢোকার পরবর্তীতে অন্যান্য দাও নিয়ে কলকাতায় বৃহওর আন্দোলন হবে বলে জানিয়েছেন।    

রাজ্য কমিটির মিটিং এ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...