রাজ‍্য সরকারের উদ্যোগে সংগীত,নৃত্য যন্ত্রসংগীত কর্মশালা




নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুর, এবি বঙ্গ নিউজ: 



 মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় তিনদিনব্যাপী জেলাস্তরে সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত কর্মশালা শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলায়।পশ্চিমবঙ্গের সংগীত একাডেমির উদ্দ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হল সৃজনশীল নৃত্য এবং লোকগানের বিশেষ কর্মশালা। এদিন রায়গঞ্জের কর্নজোড়ায় জেলা প্রশিক্ষন ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়। সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের এই বিশেষ কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগ্রহীরা অংশ নিয়েছেন। তাছাড়া দীর্ঘদিন পর রাজ্য সরকারের উদ্দ্যোগে উত্তর দিনাজপুরে এই ধরনের হাতে কলমে প্রশিক্ষন শিবিরের আয়োজনে যথেষ্টই উৎফুল্ল জেলার সংস্কৃতি প্রেমীরা। মুলত উত্তর দিনাজপুরের নিজস্ব লোককৃষ্টি খন পালা গান ও সেই সঙ্গে বিভিন্ন লোক আঙ্গীক নিয়ে বিস্তারিত প্রশিক্ষন দেন কোলকাতা থেকে আগত দুই বিষয়ের প্রশিক্ষকেরা। এদিন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রানা দেব দাশ বলেন, "এই কর্মশালায় শতাধিক আগ্রহ সহকারে এসেছেন। এছাড়াও আরো অনেক বিষয়ে প্রস্তাব এসেছে, সেগুলো নিয়েও কর্মশালার আয়োজন করা যায় কিনা তা দেখা হচ্ছে।" প্রসিক্ষন নিতে আসা সকলের উৎ্যশাহতা ছিল ভালোই।।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...