রক্তদান নিয়ে সচেতনতা তৈরি করতে রক্ত দাতাদের সম্মানিত করা হল



রাজু সেখ,মুর্শিদাবাদ,
এবি বঙ্গ নিউজ:



 আজ রবিবার স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়ে SAVE HUMANITY BLOOD GROUP এর পক্ষ থেকে সকল রক্তদাতাকে সম্মানিত করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতা পালনের উদ্দেশ্যেই এই সচেতনতা মূলক আয়জন।এদিন জঙ্গিপুরের মহম্মদপুরে একটি অনুষ্ঠান করে রক্তদাতাদের প্রত্যেককে সম্মানিত করা হয়। save humanity blood group এর সম্পাদক মুসলেহুদ্দিন মাজহারি সাহেব বলেন, রক্ত দান জীবন দান 
কারন অন্যান্য মেডিসিন দোকানে কিনতে পাওয়া গেলেও রক্ত কিনতে পাওয়া যায় না। কারন বাইরে রক্ত তৈরি করা যায় না।ফলে রক্ত মানুষের শরীর থেকেই নিতে হয়।যারা রক্ত দেয় তাদের শরীরে আবার নতুন রক্ত তৈরি হয়ে যায়। রক্ত দেওয়ার সময় অনেক কিছু পরিক্ষা করিয়ে নেওয়া হয়। যেমন রক্তের হিমগ্লোবিনের সতাংশ, এডস,এইচ আই ভি,গ্রুপ ইত্যাদি। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন save humanity blood group এর সম্পাদক মোসলেহুদ্দিন মাজহারি সাহেব, মোস্তফা আনসারি,আশিফ সেখ,রাজেশ সেখ,রাজু সেখ সহ প্রায় ৩০০ জন সদস্য। জেলায় রক্ত সংকট মেটাতে মুর্শিদাবাদের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনের সদস্যরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...