এবি বঙ্গনিউজ,বাগনান, হাওড়া,
,
আজ, ভোরবেলায় হাওড়া জেলার বাগনান থানার পিপুলনান দেউলটির একটি পীচ রাস্তার পাশে জবা ফুলের বাগানে একটি ফুটফুটে ছোট্ট শিশু উদ্ধার হলো।।
উল্লেখ্য 169 নম্বর বুথে একটি জবা বাগান থেকে উদ্ধার হয়েছে এই ছোট্ট বাচ্চাটা , বর্তমানে এই ছোট্ট দুধের শিশু টি স্থানীয় শেখ শাহাবুদ্দিন স্ত্রীর নাম আঙ্গুরা বেগমের হেফাজতে আছে।আঙ্গুরার বাড়ি পিপুলনান অঞ্চলের ওরফুলি গ্ৰামে।
স্থানীয় সূত্রে জানা যায় কোনো মা তার ছোট শিশু কে স্থানীয় জবা ফুলের বাগানে শুইয়ে রেখে চলে গেছে।
ভোরের আলো ফোটার সময় এই ঘটনাটা প্রচার হতে বহু উৎসুক মানুষ ভিড় জমায়, এবং বিভিন্ন মতামত প্রদান করেন।
কিন্তু বিস্তারিত ভাবে জানা যায়নি বা আসল কারন কি।
যাইহোক শিশু টি এখন নিরাপদে আছে।

