প্রায় দুশো বছর ধরে সকলের অজান্তেই ঐতিহ্যবাহী বাবা ধর্মরাজ পুজিত হচ্ছেন হাওড়ার জগাছায়





অমিত জানা,হাওড়া,এবি বঙ্গ নিউজ:,




ভারতে তেত্রিশ কোটি দেবদেবী।এ দেশের অধিকাংশ  মানুষ  এখনও অনেক  দেবদেবীর নামই পর্যন্ত জানেননা।সেরকমই এক দেবতার নাম  বাবা ধর্মরাজ।তিনি ধর্মের বিধান করেন।  সকলের অজান্তেই হাওড়ার জগাছার উনসানি জেলে পাড়ায় দেশমুখ পরিবারে প্রায় দুশো বছরেরও বেশি সময় থেকে  পূজিত হচ্ছেন এই  বাবা ধর্মরাজ।দেশমুখ পরিবারে বর্তমান  পুজোর উদ্যোক্তা  ধনঞ্জয় দেশমুখ জানান, এই বাবা ধর্মরাজ মন্দিরে তাঁরা চার পুরুষ ধরে পুজো করছেন।একই জায়গায় পাশে কালী ঠাকুরের মূর্তি আছে।তবে বাবা ধর্মরাজ্য এখানে পাথরের।একসময় পরাধীন ভারতবর্ষে এই পুজোয় অসংখ্য ভক্তসমাগম হত।বৈশাখী সংক্রান্তিতে হাজার হাজার মানুষ এখানে ভোগ খেত।সন্ন্যাসীরা এখানে এসে চড়কের মতো ঝাঁপ দিত।একমাস ধরে হত পুজো।দুবেলা ছোলা,আতপচালসহ নানা উপকরণ  দিয়ে পুজো হত।ধনঞ্জয়বাবু  আরও জানান, এখানে বাবা ধর্মরাজের পুজো কোনও পুরোহিত দিয়ে হয়না। পরিবারের পুরুষরাই এই পুজো করেন। এ ব্যাপারে  দেশমুখ পরিবারের সদস্যা রীনা দেশমুখ জানান, এই বাবা ধর্মরাজ মন্দিরের পুজিত পাথরটিকে  কেন্দ্র করে নানা সত্য ও  অলৌকিক  কাহিনী আছে।তিনি বলেন, এই পাথরটি রাতের বেলা নিজে থেকে পাশের পুকুরে স্লান করতে যায়।আবার ভোরবেলা নিজে থেকে  মন্দিরে চলে আসে।তাঁরা পুরো ঘটনা নিজের চোখে দেখেছেন। এমনকি অনেক সময় বাবা ধর্মরাজ পুকুরের পানা সমেত মন্দিরে উঠে পরেছে।আবার ভোরবেলা মানুষজন উঠে পরলে  উঠতে না পেরে পুকুরের পারে বসে পরেছেন।তখন ঘরের পুরুষ সদস্যরা তাঁকে  তুলে মন্দিরে তুলে দেন।এখনও বৈশাখী সংক্রান্তীতে  এই পুজো মহাসমারোহে পালিত হয়।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...